কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ফার্মগেটে বন্ধ হয়ে গেল মেট্রোরেল

আটকে থাকা মেট্রোরেল। ছবি : সংগৃহীত
আটকে থাকা মেট্রোরেল। ছবি : সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে এসে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল। সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

মেট্রোতে এ বিড়ম্বনায় অনেকে নেমে পড়েন। তবে এ ঘটনার পাঁচ থেকে ছয় মিনিট পর ট্রেনটি আবার চলতে শুরু করে।

মেট্রোরেলের এক যাত্রী জানান, বিজয় সরণি পার হতেই ট্রেনটির বেশিরভাগ আলো বন্ধ হয়ে যায়। এ সময় এসিও চালু ছিল না। এ অবস্থাতেই ট্রেনটি ফার্মগেট স্টেশন পর্যন্ত আসে। সেখানে যাত্রীরা ওঠানামা করেন। এরপর আর ট্রেনটি চলেনি। তখন ট্রেনের পাঁচ থেকে ছয় মিনিট পর ট্রেনটি আবার চলতে শুরু করে। এ সময় অনেকে ট্রেন থেকে নেমে নিজ নিজ গন্তব্যে রওনা হন।

তিনি জানান, ট্রেনে এমন সমস্যা হলেও এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে কয়েক মিনিট পর ট্রেনটি পুনরায় চলতে শুরু করে।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী জানান, কিছু সমস্যার কারণে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এটা হয়েছে। তবে এটি সাময়িক। পাঁচ মিনিট পর ট্রেনটি চালু হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X