কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জন্মাষ্টমীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের বাণী

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত

জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ সুদৃঢ় করতে আমরা বদ্ধপরিকর। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক ভলোবাসা জানাচ্ছি। এ উপলক্ষে দেশবাসীর প্রতিও অফুরান ভালোবাসা জানাচ্ছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, পৃথিবীর সকল ধর্মই সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব আর ভালোবাসার কথা বলেছে। জন্মাষ্টমীর এই শুভলগ্নে আমি বিশ্ব শান্তি, সংহতি ও ভ্রাতৃত্ব কামনা করছি। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ সুদৃঢ় করতে আমরা বদ্ধপরিকর। আমাদের বিশ্বাস, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য দৃঢ়ভাবে রক্ষা করবে।

তিনি আরও বলেন, জন্মাষ্টমীতে পরম শ্রদ্ধায় স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। পল্লীবন্ধুর দেশ পরিচালনার সময়ে ১৯৮৯ সাল থেকেই দীর্ঘ বিরতির পর ঢাকায় জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা আধুনিক, দৃষ্টিনন্দন ও জাকজমকপূর্ণ আয়োজনে বের হয়। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-ই অনুধাবন করেছিলেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব মুখর জন্মাষ্টমীতে সরকারি ছুটির ঘোষণা করেন। সনাতন ধর্মাবলম্বীদের জন্য শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসব ও আরাধনা নির্বিঘ্ন করতে রাষ্ট্রীয়ভাবে সব সহায়তার নির্দেশ দেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। এ ছাড়া নগদ ২ কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। পাশাপাশি পূজা-অর্চনা এবং সারাদেশে মন্দির নির্মাণ ও সংস্কারের জন্য প্রতি বছর বিপুল বরাদ্দ দিয়েছেন পল্লীবন্ধু। সফল হোক শুভ জন্মষ্টমী উপলক্ষে আয়োজিত সকল আয়োজন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X