বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জাপার ভাঙা অফিসে গণভোট প্রচারের ঘোষণা

বগুড়ায় জাতীয় পার্টির অফিসে ব্যানার টানায় আহত জুলাই যোদ্ধারা। ছবি : কালবেলা
বগুড়ায় জাতীয় পার্টির অফিসে ব্যানার টানায় আহত জুলাই যোদ্ধারা। ছবি : কালবেলা

বগুড়ায় জাতীয় পার্টির ভাঙা কার্যালয় দখল করে সেখানে ব্যানার ঝুলিয়ে দিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। এখন থেকে তারা সেখানেই ১২ ফেব্রুয়ারি গণভোটের প্রচারণা চালাবেন বলে ঘোষণা দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত কার্যালয়ের সামনে খালেদা জিয়ার জন্য শোক এবং গণভোট নিয়ে দুটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষে এসব ব্যানার ঝোলানো হয় বলে জানান বগুড়া সদর থানার ওসি মনিরুজ্জামান। ওই সময় একদল লোক বিক্ষোভ করে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গিয়ে তারা কার্যালয়ের ভেতরে ও বাইরে জুলাই যোদ্ধাদের পক্ষে দুটি ব্যানার ঝুলিয়ে দেন।

একটি ব্যানারে লেখা ‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন’। এ ছাড়া লেখা আছে, ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে।’

বাইরের ব্যানারটিতে ’২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানারে ‘গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি’ লেখা হয়েছে।

নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে বিক্ষোভে বক্তব্য দেওয়া নুর মোহাম্মদ জুবায়ের বলেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। যদিও দলটি নিষিদ্ধ হয়নি, তারপরও এ দল বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারে না।’

জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা সংগঠনের রাজশাহী বিভাগীয় সহসম্পাদক মো. নাহিদ জানান, জাতীয় পার্টির কার্যালয় থেকে আমরা গণভোটের প্রচারণা চালাব। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য। এখানে মানুষকে বোঝানো হবে গণভোটে ‘হ্যাঁ বা না’ দিলে কী হবে।

জাতীয় পার্টির কার্যালয়ে কেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা আওয়ামী লীগের দোসর। জাপা জেলা সভাপতি জিন্নাহর লোকজন আমাদের সংগঠনের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে এবং কয়েকজনকে ধাক্কাধাক্কি করেছে। তাই আমরা ওখানে অবস্থান নিয়েছি।

এনসিপির বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, জাতীয় পার্টির আওয়ামী লীগের দোসর। তারা এ কার্যালয়ে এলে তাদের প্রতিহত করবে সাধারণ জনগণ। এখান থেকে জুলাই যোদ্ধারা গণভোটের প্রচারণা চালাবে। আর অফিসটি জাপার নামে লিজ করা নেই।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল কালবেলাকে জানান, আমরা বিষয়টি জেনেছি। ওই অফিসের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরকে একাধিকবার ফোন করা হলে তিনিও তা ধরেননি।

উল্লেখ, এর আগে ৭ ফেব্রুয়ারি এবং ১ আগস্ট দুই দফায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১০

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১২

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৩

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৪

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৫

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৬

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৭

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৯

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

২০
X