কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে স্বর্ণ চুরি, পুলিশের সন্দেহে যে তিনজন

স্বর্ণের বার। ছবি: সংগৃহীত
স্বর্ণের বার। ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমের গুদাম থেকে প্রায় ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় প্রাথমিকভাবে তিনজন জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। এর মধ্যে কাস্টমের দুজন রাজস্ব কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম শাহেদ এবং সহযোগী হিসেবে সিপাই নিয়ামত হাওলাদারকে সন্দেহ করা হচ্ছে। যদিও এ ঘটনায় এখনো কেউ স্বীকারোক্তি দেয়নি।

তবে এ তিনজনকে ডিউটি সময় ছাড়াও বিভিন্ন সময়ে বিমানবন্দর চত্বরে অবস্থান করার বিষয়টি প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, বলেন তিনি।

ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, যেখানে স্বর্ণ রাখা হয়েছিল সে গোডাউন (গুদাম) ছিল অবহেলিত অবস্থায়। অস্থায়ী গোডাউনে এ স্বর্ণ রাখা হয়েছিল। এ গুদামের পাশেই মূল্যবান পণ্য রাখার ব্যবস্থা থাকলেও তারা সেখানে রাখেননি।

স্বর্ণ আটকের তিন মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কথা থাকলেও তারা জমা দেননি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

গত রোববার (৩ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমের গুদাম থেকে প্রায় ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া স্বর্ণের মধ্যে অলংকার ও স্বর্ণের বার রয়েছে। যদিও কতটুকু স্বর্ণ চুরি হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। অনুমান করা হচ্ছে, গুদাম থেকে চুরি হওয়া স্বর্ণের পরিমাণ ৫৫ কেজি হতে পারে।

এ ঘটনায় ওইদিন রাতেই বিমানবন্দর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মামলা করেছেন কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন।

বিমানবন্দর থানার ডিইউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত কবীর মামুন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। চুরি হয়েছে ৫৫.৫১ কেজি স্বর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X