কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ঢাকার রাস্তা। পুরোনো ছবি
ঢাকার রাস্তা। পুরোনো ছবি

এক দিন আগেও ঢাকার বাতাস বিশুদ্ধ ছিল। বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পরও শুক্রবার (১ আগস্ট) ঢাকার বাতাসের আবার অবনতি হয়েছে। সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ (শুক্রবার) সকাল সাড়ে ১১টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৭৯। আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের করা দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২২তম।

তালিকায় শীর্ষে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। গত এক মাস ধরে বেশিরভাগ দিনই বায়ুদূষণে শীর্ষে থাকছে শহরটি। শহরটির বায়ুমান আজ ১৮৮, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। ১৬৫ বায়ুমান নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই রয়েছে দ্বিতীয় অবস্থান।

এদিন দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে যুক্তরাষ্ট্রের তিনটি শহর। সেগুলো হলো শিকাগো, মেনিয়াপোলিস, ডেট্রয়েট। শহরগুলোর বায়ুমান যথাক্রমে—১৫৮, ১৫৪, ১৩৯।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, গ্রামজুড়ে ১৫শ গাছ রোপণ

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

অঝোরে কাঁদছেন স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

১০

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১১

যুদ্ধবিরতির আশায় কমলো জ্বালানি তেলের দাম

১২

বৈশ্বিক তেলের বাজারে চাপ কমাতে ভূমিকা রাখছে চীন

১৩

সরকারি কর্মচারী স্বামীর পরকীয়ায় বাধা, নির্যাতনের শিকার স্কুলশিক্ষিকা স্ত্রী

১৪

সম্পদ ছাড়ের প্রশ্নে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৫

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আশা ট্রাম্পের

১৬

কাঠগড়ায় আসামি সোহেলকে মারতে উদ্যত হলেন স্ত্রী স্বপ্না

১৭

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

১৮

১৯০ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

১৯

জনগণের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি : এবি পার্টি

২০
X