রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার শুনানিতে রোববারের (২৪ আগস্ট) মারামারি ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জিডিতে কারও নাম উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সচিব বলেন, শুনানিতে মারামারি ঘটনায় আমরা পুলিশকে জানিয়েছি। ইসির পক্ষে থেকে জিডি করতে বলা হয়েছে। কারো আবেদনের প্রেক্ষিতে নয় আমরা নিজেরাই শেরেবাংলা নগর থানায় জিডি করেছি।

ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা জানান, গত ২৪ আগস্টের সীমানা নির্ধারণে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে মারামারি ঘটনায় কমিশনের অনুমোদন সাপেক্ষে শেরেবাংলা নগর থানায় জিডি করা হয়েছে। জিডিতে অভিযুক্ত হিসেবে কারো নাম দেওয়া হয়নি।

এর আগে গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা ওপর দাবি-আপত্তিতে শুনানি শুরু করে (ইসি)। শুনানির একপর্যায়ে দুপক্ষ উত্তেজিত হয়ে পড়েন এবং মারামারি শুরু করেন। তারপর ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনানি কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান।

এরপর শুনানি শেষে সাংবাদিকদের ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আমাকে যখন ধাক্কা দেওয়া হয়েছে ওই সময় তো আর আমার লোকজন বসে থাকবে না। তারাও চড়াও হয়েছে। এছাড়া নিজ দলের নেতাকর্মীদের হাতে ধাক্কা খাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশও তিনি করেছেন।

ব্যারিস্টার রুমিন ফারহানার নেতৃত্বে এনসিপির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহকে মারধর করা হয়েছে এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

হামলার শিকার এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ ওইদিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা শুনানিতে অংশ নিতে গিয়ে তিনি রুমিন ফারহানা ও তার সমর্থকদের হাতে হামলার শিকার হয়েছেন।

আতাউল্লাহ বলেছিলেন, যদি এ ঘটনার বিচার না হয় তবে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে।

সংবাদ সম্মেলন শেষে গত ২৪ আগস্ট ইসির সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X