ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রুমিন ফারহানা ইস্যুতে এনসিপির সংবাদ সম্মেলন

এনসিপি
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা বাসস্ট্যান্ড এলাকার অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এতে রুমিন ফারহানা ‘মিথ্যাচার’ করেছে বলে উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ, আশুগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী জয়ন্তী বিশ্বাস, জেলা গণতান্ত্রিক ছাত্রসংসদের সমন্বয়কারী মোহাইমিনুল আজবিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে আতাউল্লাহ অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি দলের প্রতি স্পষ্ট পক্ষপাতমূলক আচরণ করছে। কমিশনের শুনানির ভিডিও খণ্ডিত আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

তিনি দাবি করেন, পুরো ভিডিও প্রকাশ করা হলে প্রকৃত সত্য সামনে আসবে এবং রুমিন ফারহানার আচরণের যথাযথ বিচার সম্ভব হবে।

তিনি আরও বলেন, রুমিন ফারহানা সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে অভিযোগ করেছেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি প্রার্থী এনসিপির নেতাদের টাকা দিয়ে নিয়োগ করেছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই—এ অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার কৌশল হিসেবেই তিনি এ বক্তব্য দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X