কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সিঙ্গাপুরে পৌঁছেছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ২টা ১২ মিনিটের দিকে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইন্দোনেশিয়ার রাজধানী সুকর্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনব্যাপী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম ইস্ট এশিয়া সম্মেলনে যোগ দেন। পাঁচ দিন তিনি দেশটিতে অবস্থান করেন।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। সেখানে রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পরে ১৬ সেপ্টেম্বর তারা দেশে ফিরবেন।

এদিকে ইন্দোনেশিয়া থেকে রওনার আগে বিমানবন্দরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে দেশটির জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী আরিফিন তাসরিফ এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায় জানান।

বাংলাদেশের রাষ্ট্রপতি ৪ সেপ্টেম্বর জাকার্তায় পৌঁছান। তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সভাপতিত্বে ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানাসহ ৫ সেপ্টেম্বর সকালে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারবিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও সেখানে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে আসিয়ানের ১০টি দেশের সাংগঠনিক নেতা ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং অংশীদার দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

রাষ্ট্রপতি ৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ড. সালমান আল ফারিসির সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন।

পরে তিনি ৭ সেপ্টেম্বর ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে (ইএএস) যোগদান করেন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন।

বক্তব্যে রাষ্ট্রপতি মিয়ানমারের রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরেন।

এদিকে অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা হলেন- জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন ও লাও পিপলস ডেমোক্র্যাটিক রিপাবলিকের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X