কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা জানাল বিআরটিএ

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

চলতি বছরের আগস্ট মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৮ জন। এ সময়ে আহত হয়েছেন ৪৭৮ জন।

সোমবার (১৬ সেপ্টম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ‘রুটিন দায়িত্ব’ নাজনীন হোসেনের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪০৫টি সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরকার বা জিপ দুর্ঘটনায় ১৭ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৪০ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ২৯ জন, পিকআপ দুর্ঘটনায় ১২ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ১০ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৫ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১১৮ জন, ভ্যান দুর্ঘটনায় ১৬ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ২ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৯ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৪ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৬ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ১০০ জন।

এতে আরও বলা হয়, বিভাগভিত্তিক নিহতদের মধ্যে ঢাকা বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ১১৩ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, খুলনা বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৪৭ জন ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন ২৫ জন।

বিআরটিএ জানায়, বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান সংগ্রহ করা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X