কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

শুভ মহালয়া আজ

চণ্ডীপাঠের মধ্যদিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া। ছবি: সংগৃহীত
চণ্ডীপাঠের মধ্যদিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া। ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২১ সেপ্টেম্বর) মহালয়া। মহালয়ার সকালে সূচনা হলো এ পূজার। ভোর থেকে মন্দিরে মন্দিরে চলছে চণ্ডীপাঠ ও দেবী বন্দনা।

এ দিন থেকেই শুরু দেবীপক্ষের। পুরাণমতে, এ দিন দেবীদুর্গার আবির্ভাব ঘটে। মূলত দুর্গাপূজার ক্ষণগণনাও শুরু এ দিন থেকে। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীদুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত।

পূজার এ সূচনার দিনটি সারা দেশে আড়ম্বরের সঙ্গে উদযাপিত হবে। এ দিন সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ উপলক্ষে শ্রীশ্রী চণ্ডীপাঠসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে মহালয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এ মহালয়া। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীর আবাহন করেন ভক্ত-অনুসারীরা। চণ্ডীতেই আছে দেবীদুর্গার সৃষ্টির বর্ণনা ও প্রশস্তি। দেবীদুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীকরূপে পূজিত। মহামায়া অসীম শক্তির উৎস।

মহালয়ার ছয় দিন পর আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে এবার দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটবে। ওই দিন মহাষষ্ঠী। পরদিন মহাসপ্তমী। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব।

সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, দেবীদুর্গা এবার গজ বা হাতিতে চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোক বা পৃথিবীতে আসবেন। যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে। আর দেবী স্বর্গলোকে বিদায় নেবেন দোলা বা পালকিতে চড়ে। যার ফল হচ্ছে মড়ক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাবে।

পুরাণে আছে, মহালয়ার দিনে দেবীদুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী, কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়। এমন অবস্থায় ব্রহ্মা, বিষ্ণু ও শিব সম্মিলিতভাবে ‘মহামায়া’র রূপে অমোঘ নারীশক্তি সৃষ্টি করলেন এবং দেবতাদের ১০টি অস্ত্রে সুসজ্জিত সিংহবাহিনী দেবীদুর্গা ৯ দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন।

মহালয়ার আরও একটি দিক হচ্ছে, এই তিথিতে যারা বাবা-মা ছাড়া, তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন। সনাতন ধর্ম অনুসারে, এ দিনে প্রয়াত আত্মাদের মর্ত্যে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াত আত্মার যে সমাবেশ হয়, তাকেই বলা হয় মহালয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১০

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১১

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১২

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৩

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৪

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৬

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৭

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৮

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৯

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

২০
X