কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সহস্র প্রদীপ প্রজ্বালনে ঢাকেশ্বরী মন্দিরে দীপাবলি উদযাপিত

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রদীপ প্রজ্বালন করে দীপাবলি উদযাপন করেন সনাতনীরা। ছবি : কালবেলা
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রদীপ প্রজ্বালন করে দীপাবলি উদযাপন করেন সনাতনীরা। ছবি : কালবেলা

সহস্র মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুভ দীপাবলি উদযাপিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) শ্যামা পূজার সন্ধ্যায় দেশবাসী ও বিশ্বমানবতার কল্যাণ এবং মৃত স্বজনদের মঙ্গল কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনসহ পুকুর ঘাটে এই সহস্র প্রদীপ প্রজ্বালন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক পদ্মাবতী দেবী, পূজা পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ একযোগে প্রদীপ প্রজ্বালন করেন। এ সময় ঢাকেশ্বরী মন্দিরে আগত ভক্তরাও প্রজ্বালন করেন প্রদীপ।

এ প্রসঙ্গে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদ্মাবতী দেবী কালবেলাকে বলেন, স্বর্গীয় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় সন্ধ্যায় বাসায় মোমবাতি জ্বালিয়েছি। এরপর ঢাকেশ্বরী মন্দিরে এসেও প্রদীপ প্রজ্বালন করেছি। মা কালী শক্তির অধিষ্ঠাত্রী দেবী। আমাদের প্রত্যাশা, শুভ দীপাবলীর মধ্য দিয়ে মা যেন অশুভ শক্তি, দীনতা-হীনতা ও অন্ধকার দূর করে চারদিক মঙ্গল আলোয় উদ্ভাসিত করেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ দিন ঢাকাসহ সারা দেশে উদযাপিত হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা। এই পূজা দীপাবলি উৎসব নামেও পরিচিত। দীপাবলি অর্থ আলোর উৎসব। এ উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয় ঘোষণা করে। শ্যামাপূজার সন্ধ্যায় প্রদীপের মঙ্গল আলোয় আলোকিত হয় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের প্রতিটি গৃহ। মৃত স্বজনদের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে পানিতে ভাসিয়ে দেন অনেকেই।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির ছাড়াও ভক্তরা গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ, শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম, বরদেশ্বরী কালীমাতা মন্দিরসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X