কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভিয়েতনামে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ

নিহত যুবক পারভেজ মণ্ডল। ছবি : সংগৃহীত
নিহত যুবক পারভেজ মণ্ডল। ছবি : সংগৃহীত

উন্নত জীবন গড়ার স্বপ্ন নিয়ে ভিয়েতনামে পাড়ি জমিয়েছিলেন পারভেজ মণ্ডল (২১) নামে এক বাংলাদেশি যুবক। কিন্তু পরবাসের সড়ক দুর্ঘটনাই শেষ করে দিল তার সব স্বপ্ন, ভেঙে দিল এক অসহায় পরিবারের ভরসার শেষ আশাটুকু।

এদিকে পারভেজের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে তার গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরিবার, স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রবাসী সাকিব মিয়া। তিনি বলেন, ‘পারভেজ আমাদের গ্রামের ছেলে। খুব পরিশ্রমী ছিল। সকালে মোটরসাইকেল যোগে কাজে যাওয়ার সময় প্রাণ হারায় সে।’

নিহত পারভেজ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের কিয়ামুদ্দিন মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় ভিয়েতনামে যান পারভেজ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ পারভেজের পরিহিত কোম্পানির পোশাক দেখে তার পরিচয় শনাক্ত করে।

নিহত পারভেজের বাবা কিয়ামদ্দিন কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘অনেক টাকা দেনা করেছি, সব টাকা কিস্তি ও ধার করা। এখনো অর্ধেক দেনাও শোধ করতে পারিনি। এখন দেনা শোধ করব কীভাবে আর ছেলের লাশ নিজের টাকায় দেশে আনব কীভাবে।’

নিহতের মা হাসি বেগম চোখ মুছতে মুছতে বলেন, ‘আমি অসুস্থ, আমার ছেলেই আমার চিকিৎসার খরচ দিত। সে বলতো, আম্মু, আমি কামাই রোজগার করে যখন দেশে যামু, তোমাগো জন্য কিছু করমু, তখন বিয়া করমু। তুমি আমার জন্য দোয়া কইরো। আমি তো তোমাগো জন্যই এখানে কষ্ট করতেছি।’

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১০

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১১

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১২

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৩

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৪

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৫

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৬

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৮

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৯

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

২০
X