কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ রেলওয়ের জরুরি বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেলওয়ের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিসের মোবাইল নম্বর ক্লোন/হ্যাক করে বিভিন্ন জনের কাছে টাকা দাবি করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৭ মিনিটে বাংলাদেশ রেলওয়ের পেজে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাগণের অফিসের মোবাইল নম্বর ক্লোন বা হ্যাক করে বিভিন্ন জনের কাছে টাকা দাবী করা হচ্ছে। মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে মহোদয়ের আত্মীয় পরিচয় ও রেফারেন্স ব্যবহার করে টেন্ডার পাইয়ে দেয়া, বদলীর ভীতি প্রদর্শন, চাকুরীর প্রলোভন বা বিভিন্ন প্রকারের তদবির করে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।’

‘এছাড়া ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন কর্মকর্তা বা ঠিকাদার কর্তৃক একে অন্যের বিরুদ্ধে কর্মকর্তাদের নাম জড়িয়ে বিভিন্ন অভিযোগ, কুৎসা রটনা এবং সংবাদ মাধ্যমে বানোয়াট সংবাদ পরিবেশন করছেন। এতে রেলওয়ের ভাবমুর্তি ক্ষুন্ন ও কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে’, এতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ‘সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/কর্মচারী/ঠিকাদার/ ব্যক্তি বিশেষ কে এ ধরনের প্রতারনামূলক কাজ হতে বিরত থাকার জন্য এবং সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় এ দায় দায়িত্ব রেল কর্তৃপক্ষ বহন করবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১১

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১২

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৩

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৫

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৭

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৮

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৯

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

২০
X