কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

স্পেশাল ট্রেন। পুরোনো ছবি
স্পেশাল ট্রেন। পুরোনো ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও ০৪ অক্টোবর (শনিবার) রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী যথাক্রমে ৭৬০/৭৫৯ নম্বর আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ও ৭৫৬/৭৫৫ নম্বর আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ-ডে প্রত্যাহার করা হয়েছে।

এবারের শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন সরকারি ছুটি। ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই লম্বা ছুটিতে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের বাড়তি চাপ সামলাতে আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

অফ ডে প্রত্যাহার হওয়া ট্রেন দুটি সপ্তাহের অন্য দিনের সময়সূচি অনুযায়ী উল্লিখিত তারিখে যথাযথভাবে চলাচল করবে। ওই দিনের টিকেট অনলাইন থেকে সংগ্রহ করা যাবে। ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে পূর্বের ন্যায় ট্রেন দুটির অফ-ডে কার্যকর থাকবে।

অন্যদিকে পুর্বাঞ্চলের যাত্রী চাহিদা বিবেচনায় রেখে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা এবং ঢাকা-চট্টগ্রাম রুটে অতিরিক্ত চার জোড়া ট্রেন (ট্যুরিস্ট স্পেশাল) পরিচালনা করা হবে। এসব ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

এসময় টিকেটধারী যাত্রীদের হয়রানি প্রতিরোধ ও বিনা টিকেটের যাত্রীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমান বন্দর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের গঠিত ভিজিলেন্স টিম কাজ করবে।

যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুপম আনোয়ারসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X