কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ
জিটিওকে সাক্ষাৎকার

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। অনলাইন সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারটি সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।

অভিযোগ খণ্ডন করে অধ্যাপক ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর ছড়ানো। তিনি দাবি করেন, বাংলাদেশের ভেতরের বাস্তবতা অনেক ভিন্ন এবং সহিংসতা ছড়ানোর অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত।

২০২৪ সালে গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে আসেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তিনি স্মরণ করেন, মানুষ যখন আমাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়, আমি বিস্মিত হয়েছিলাম। আমি চাইনি এই দায়িত্ব নিতে। কিন্তু আন্দোলনকারীদের বলেছিলাম—আপনারা যদি দেশ ও গণতন্ত্রের জন্য এত কিছু ত্যাগ করতে পারেন, তাহলে আমিও আমার সিদ্ধান্ত বদলাব।

সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও নানা বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে অন্যতম হলো জাতীয় নির্বাচন আয়োজনে দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান, এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রসঙ্গসহ বিভিন্ন আলোচিত বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X