কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারক থেকে সাবধান থাকার অনুরোধ ফায়ার সার্ভিসের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ছবি : কালবেলা গ্রাফিক্স
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ছবি : কালবেলা গ্রাফিক্স

সম্প্রতি বিভিন্ন নম্বর থেকে ফোন করে সরকারি অনুদান দেওয়ার লোভ দেখিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারদের কাছ থেকে অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের কাছ থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরসহ বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। একাধিক ভলান্টিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এটি কোনো প্রতারক চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে।

ভলান্টিয়ারদের অনুদান দেওয়ার বা ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহ করার কোনো কর্মসূচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে গ্রহণ করা হয়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফেসবুক পেজে বারবার ভলান্টিয়ারদের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশিক্ষণ সংক্রান্ত ওয়েবসাইটের ডাটাবেজ থেকে ভলান্টিয়ারদের ফোন নম্বর সংগ্রহ করে প্রতারক চক্রের সদস্যরা এ ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। উল্লেখ্য, গতকালও ০১৩৪২০৪৬২৩৩ নম্বর থেকে ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার মো. আশরাফ উদ্দিনকে ফোন করে কে বা কারা অনুদান দেওয়ার কথা বলে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জানতে চান এবং ১০ হাজার টাকা দাবি করেন।

এ বিষয়ে সাংবাদিক পেশায় নিয়োজিত ভলান্টিয়ার মো. আশরাফ উদ্দিন মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ২৪৯৭, তারিখ ২৯/০৯/২০২৫। সব ভলান্টিয়ারকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অনুরোধ জানানো হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X