কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাগরিকদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলে দিতে ২ কোটি ৩৬ লাখের বেশি ‘ব্ল্যাংক কার্ড’ আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কার্ড সরবরাহের ঘাটতি দূর করতে এই মাসেই ফ্রান্সে গিয়ে গুণগত মান যাচাই করবেন একজন নির্বাচন কমিশনার ও প্রকল্প পরিচালক। অক্টোবর থেকেই প্রতি মাসে নির্ধারিত পরিমাণ কার্ড দেশে আসা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

দেশে এখন মোট ভোটার প্রায় ১২ কোটি ৬৩ লাখ। এর মধ্যে ৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার স্মার্ট কার্ড মুদ্রিত হয়েছে, যা উপজেলা পর্যায়ে ৮৪ শতাংশ বিতরণ সম্পন্ন। তবে এখনো প্রায় চার কোটি নাগরিক স্মার্ট কার্ডের অপেক্ষায় আছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, কার্ড সরবরাহে সেনাবাহিনীর সহায়তায় ২ কোটি ৩৬ লাখ নতুন ‘ব্ল্যাংক কার্ড’ কেনা হচ্ছে। এর ফলে মুদ্রণ ও বিতরণ কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘সবার হাতে কবে নাগাদ দেওয়া সম্ভব হবে এখন বলা মুশকিল, তবে আমরা চেষ্টা করছি উল্লেখযোগ্য সংখ্যক নাগরিককে এ বছরের মধ্যেই দিতে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল করতে কাজ করছি। আশা করছি, বছরের শেষ নাগাদ প্রায় ৮০ শতাংশ নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে যাবে।’

এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু করে তৎকালীন নির্বাচন কমিশন। নানা জটিলতা, দরপত্র বিলম্ব ও বৈদেশিক মুদ্রার ওঠানামায় পরবর্তী সময়ে বিতরণে ধীরগতি দেখা দেয়।

বর্তমানে কেবল ভোটারদের (১৮ বছর বা তার বেশি বয়সীদের) স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। কম বয়সীদের জন্য লেমিনেটেড কার্ড অব্যাহত থাকবে, তবে ভবিষ্যতে ১৬ বছর বয়সীদের জন্যও এনআইডি প্রদানের পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের স্মার্ট কার্ড সংকট কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X