কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:১০ এএম
অনলাইন সংস্করণ

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

বিজিবির হাতে আটক হওয়া রোহিঙ্গারা। ছবি : সংগৃহীত
বিজিবির হাতে আটক হওয়া রোহিঙ্গারা। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে বের হওয়া ১৭১ জন রোহিঙ্গাকে আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া ও নাইট্যংপাড়া এলাকায় স্থায়ী ও অস্থায়ী দুটি চেকপোস্টে তল্লাশি চালায়।

এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্র ও ২৫টি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী এবং ৩৩ জন শিশুসহ মোট ১৭১ রোহিঙ্গাকে আটক করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ের পর মুচলেকা নিয়ে সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা নানা অজুহাতে নির্ধারিত সীমারেখা অতিক্রম করে সদর ও আশপাশের এলাকায় অবাধে চলাফেরা করছে। কেউ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা মাছ ধরা, কাঁচামালের ব্যবসাসহ বিভিন্ন পেশার আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১১

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৩

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৪

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৫

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৬

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৭

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

২০
X