কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে শেখ হাসিনা-বাইডেনের বৈঠক নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

জি-২০ সম্মেলনে সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে কথা বলেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে ওই বৈঠকের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জবাব দেন মিলার।

তিনি বলেন, সাধারণ চর্চা যেটা কোনো নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক হলে হোয়াইট হাউস সেটা জানায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সাথে সেলফি তুলছেন- সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন কয়েকটি আলোকচিত্র নিয়ে আলোচনা ও পর্যালোচনার ঝড় উঠেছে বাংলাদেশে।

দেশের সরকার সমর্থক রাজনৈতিক কর্মী-সমর্থক এবং গণমাধ্যম কর্মীদের অনেকেই এসব ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করছেন।

কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনা সরকারের সম্পর্ক ভালো হয়ে যাবার প্রমাণ হিসেবে এ সেলফিকে বর্ণনা করছেন। আবার কেউ কেউ এটিকে ‘নয়াদিল্লির সাফল্য’ হিসেবেও প্রচার করছেন।

তবে এ নিয়ে সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে রীতিমত প্রচার যুদ্ধ চলছে সামাজিক মাধ্যমে।

এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ঢাকা সফর ও দক্ষিণ এশিয়ায় মার্কিন হস্তক্ষেপ রোধে ল্যাভরভের হুঁশিয়ারি প্রসঙ্গে কথা বলেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

তিনি বলেন, প্রতিনিয়ত দুই প্রতিবেশীর ওপর হামলা চালিয়ে রাশিয়া নিজেই অন্য দেশে হস্তক্ষেপ করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য সচেতনভাবে করেননি বলেও মতো মার্কিন পররাষ্ট্র দপ্তরের। বাংলাদেশে জবাবদিহিতা নিশ্চিতে নিয়োজিত সাংবাদিকদের ওপর পদ্ধতিগত নিপীড়নের বিষয়টিতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলেও জানান মিলার।

মিলার বলেন- রাশিয়ার প্রতি সম্মান রেখেই বলব, আমার মনে হয় না, দেশটি প্রতিবেশী দুই দেশ দখল করতে গিয়ে প্রতিদিন স্কুল-হাসপাতাল বা অ্যাপার্টমেন্টে বোমা হামলায় জড়িত-তাদের অন্যদেশে হস্তক্ষেপ বিষয়ে কিছু বলা উচিত। মুক্ত-সমৃদ্ধ ও নিরাপদ ইন্দো প্যাসিফিক গড়াই ওয়াশিংটনের লক্ষ্য। আর এক্ষেত্রে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের মতো একই দৃষ্টিভঙ্গি পোষণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X