কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, যা জানা যাচ্ছে

দুই দেশের পতাকা ও পাসপোর্ট। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা ও পাসপোর্ট। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত সপ্তাহে এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। তাহলে আসলেই পাকিস্তানের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কি না তা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

সোমবার (১০ মার্চ) ডনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণে সম্ভাব্য নিষেধাজ্ঞার খবরে পাকিস্তান স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানিদের উপর সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও ভিসার জন্য আবেদন করার সময় তাদের আরও বেশি যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হবে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ ডনকে বলেন, আমরা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু এখনো কিছু জানানো হয়নি। তিনি বলেন, এখন পর্যন্ত যা কিছু বলা হচ্ছে তা শুধু সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে। এখনো কিছুই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। আমরা এখনো নিশ্চিতকরণের অপেক্ষায় আছি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রধান সংবাদপত্রগুলোতে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, একটি খসড়া প্রস্তাবে কিছু দেশকে রেড লিস্টে অন্তর্ভুক্ত করা হতে পারে, যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। এই তালিকায় আগের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর পাশাপাশি আফগানিস্তানকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে পাকিস্তান এই তালিকায় আছে কিনা তা এখনো স্পষ্ট নয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানকে অরেঞ্জ ক্যাটাগরিতে রাখা হতে পারে, যেখানে কিছু নির্দিষ্ট ধরনের ভিসার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এই ক্যাটাগরিতে থাকা দেশগুলোর নাগরিকরা শুধু ব্যবসায়িক ভিসার জন্য আবেদন করতে পারবেন, তবে অভিবাসন বা পর্যটন ভিসার জন্য নয়। এছাড়াও, এই ভিসার মেয়াদ কমিয়ে দেওয়া হতে পারে এবং আবেদনকারীদের ব্যক্তিগত সাক্ষাৎকারে অংশ নিতে হতে পারে।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা কিছু পাকিস্তানি শিক্ষার্থীকে বলা হয়েছে যেন তারা দেশে ফিরে না আসে, কারণ তাদের প্রতিষ্ঠানগুলো নিশ্চিত নয় যে, তাদের আবার যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) গত সপ্তাহে পাকিস্তানিসহ প্রায় এক ডজন দেশের নাগরিকদের সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে ভ্রমণ না করতে, যতক্ষণ না প্রশাসন নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো এই নিষেধাজ্ঞার প্রথম খসড়া চূড়ান্ত করছে বলে জানা গেছে। এতে অন্যান্য বিভাগ এবং গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক ব্যুরো এবং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোও তাদের মতামত দেবে বলে আশা করা হচ্ছে।

স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র ডনকে নিশ্চিত করেছেন যে, ভিসা প্রোগ্রামগুলোর একটি ব্যাপক পর্যালোচনা চলছে, যা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হতে পারে। এই পদক্ষেপগুলো সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন মোকাবিলার জন্য চলমান উদ্যোগের অংশ।

মুখপাত্র বলেন, ভিসা প্রদানের প্রক্রিয়া নিশ্চিত করে যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীরা জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নয়। সব ভিসা আবেদনকারীকে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন বিভাগের ক্লাসিফায়েড এবং আনক্লাসিফায়েড তথ্যের ভিত্তিতে ব্যাপকভাবে যাচাই করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১০

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১২

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৩

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৪

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৫

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৬

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

২০
X