জবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২:৩৯ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। রোববার (১২ অক্টোবর) ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ইউটিএল নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম সূত্রে জানা গেছে—সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচি পালনকালে পুলিশ বাধা প্রদান করে। শিক্ষক-কর্মচারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে কয়েকজন শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

ইউটিএল নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষক সমাজের প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের ওপর এ ধরনের হামলা তাদের মর্যাদাকে ক্ষুণ্ন করে এবং দেশে আদর্শ জাতি গঠনের পথে বড় বাধা সৃষ্টি করে।

বিবৃতিতে ইউটিএল নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকগণের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিয়ে তা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকগণের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, এই রাষ্ট্র শিক্ষকদের প্রাপ্য মর্যাদা প্রদানে বারবার ব্যর্থ হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের দায়িত্ব ছিল শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করে একটি আদর্শ জাতি গঠনে উদ্যোগ নেওয়া। অনেকগুলো কমিশন হলো, শিক্ষা সংস্কারে কোনো কমিশন পর্যন্ত হয়নি।

আন্দোলনরত শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ইউটিএল নেতৃবৃন্দ বলেন, আপনারা আপনাদের ন্যায্য দাবিসমূহ শান্তিপূর্ণ উপায়ে উপস্থাপন করুন, যাতে দ্রুত সমস্যার সমাধান সম্ভব হয়। এই সমস্যার গ্রহণযোগ্য ও যোক্তিক সমাধান প্রত্যাশা করেন ইউটিএল নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X