শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রংপুর-ময়মনসিংহ বিভাগের ১২ জেলায় ঐক্য পরিষদের গণঅনশন ও গণঅবস্থান কাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি দলের বিগত ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার রংপুর ও ময়মনসিংহ বিভাগের ১২ জেলা ও ২ মহানগরে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

রংপুর বিভাগের রংপুর জেলা ও মহানগর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলা এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা ও মহানগর, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি চলাকালে স্থানীয় অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতারা এবং নাগরিক সমাজের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন। এ ছাড়াও বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের নেতারা এতে বক্তব্য রাখবেন।

ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর দাবি মেনে নিয়ে বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব বেশকিছু অঙ্গীকার করে।

এগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক জাতীয় কমিশন গঠন, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন। কিন্তু আরেকটি জাতীয় নির্বাচন সমাগত হলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। এ কারণে সরকারি দলের প্রতিশ্রুতি সাত দফা পূরণের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিগত বছরগুলোতে ধারাবাহিক আন্দোলন করে আসছে।

সেপ্টেম্বর মাসজুড়ে দেশের বিভিন্ন বিভাগের জেলা ও মহানগর পর্যায়ে সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। কেন্দ্রীয় পর্যায়ে আগামী ২২-২৩ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ৪৮ ঘণ্টার গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া আগামী ৬ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে পরবর্তী ঘোষণা দেওয়ার কথা জানান ঐক্য পরিষদের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X