কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার পক্ষে ভোট চাওয়া জামালপুরের ডিসিকে প্রত্যাহার

ইমরান আহমেদ। ছবি : সংগৃহীত
ইমরান আহমেদ। ছবি : সংগৃহীত

প্রকাশ্য অনুষ্ঠানে নৌকার পক্ষে ভোট চাওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করেছে সরকার। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে জামালপুরে নতুন ডিসি হয়েছেন মো. শফিউর রহমান। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) পদে দায়িত্ব চালিয়ে আসছিলেন।

গত সোমবার এক অনুষ্ঠানে জামালপুরের ডিসি ইমরান আহমেদ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমকে মন্ত্রী হিসেবে দেখার আশাও প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসির ব্যাপক সমালোচনা হয়। এরই প্রেক্ষিতে তাকে বদলি করে সেখানে নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X