কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটুকু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার (২৩ অক্টোবর) একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এ লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে পলাশ লেখেন, দক্ষিন বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আজ শুক্রবার (২৪ অক্টোবর)। এই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। এই লঘুচাপটি আগামী ২৭/২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করার আশংকা করা যাচ্ছে। এই লঘুচাপটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার সম্ভাবনা খুবই কম।

তিনি আরও লেখেন, লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘের কারণে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যার মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব দেশের ওপর পড়বে না।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, এই সম্ভাব্য লঘুচাপটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে আমাদের দেশের দিকে আসতে পারে।

তিনি আরও জানান, আগামী ২৯ অক্টোবরের দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X