বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের কাছে বড় হার ঋতুপর্ণাদের

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

এক যুগ পর আবার মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল ও থাইল্যান্ড। কিন্তু ফলের পুনরাবৃত্তি হলো ইতিহাসের পাতায়— ফারাকটা শুধু গোলের ব্যবধানে। ২০১৩ সালে ৯-০ গোলের পরাজয়ের পর এবারও হারতে হলো ৩-০ ব্যবধানে। এশিয়ান কাপের প্রস্তুতির শুরুটা তাই সুখকর হলো না ঋতুপর্ণা-আফিদাদের জন্য।

ব্যাংককে আজ অনুষ্ঠিত ফিফা স্বীকৃতিপ্রাপ্ত প্রীতি ম্যাচে থাইল্যান্ড শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়েছিল খেলার। প্রথমার্ধে একটি গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও দুইবার জাল কাঁপায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

ম্যাচটি ছিল ‘ক্লোজড ডোর’— অর্থাৎ দর্শকশূন্য, এমনকি টেলিভিশন সম্প্রচারও হয়নি। ফলে বাংলাদেশের সমর্থকরা খেলা সরাসরি দেখতে পারেননি। বাফুফের মিডিয়া বিভাগ ম্যাচের তথ্য দিলেও গোলদাতা বা সময়ের বিস্তারিত জানায়নি।

এই প্রীতি সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবেই এটি আয়োজন করা হয়েছে। জুলাইয়ে বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পায় ঋতুপর্ণারা।

অন্যদিকে, থাইল্যান্ড দীর্ঘদিন ধরেই এশিয়ান কাপের নিয়মিত মুখ। তবে এবারের আসরে ভারতের বিপক্ষে হেরে তাদের টিকিট কাটা হয়নি। তবু অভিজ্ঞতা ও পরিণতিতে তারা বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে, যা দেখা গেল মাঠেও। ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়েও দুই দলের পার্থক্য স্পষ্ট— থাইল্যান্ড ৫৩তম, আর বাংলাদেশ ১০৪তম।

বাংলাদেশ দলের কোচিং স্টাফ অবশ্য এখনো আশাবাদী। তাদের বিশ্বাস, প্রথম ম্যাচের ভুলগুলো ঠিক করে ২৭ অক্টোবরের দ্বিতীয় প্রীতি ম্যাচে আরও লড়াকু বাংলাদেশ দেখা যাবে।

দীর্ঘ প্রস্তুতি ও স্বপ্নের টুর্নামেন্টের আগে এই হার হয়তো হতাশার, তবে শিক্ষা হিসেবে এটিই হতে পারে বড় লাভ— বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য, যারা প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে নেমেছেন এক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X