রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দূষণমুক্ত-যানজটহীন নগরের বার্তায় রাজশাহীতে সাইকেল র‌্যালি

বর্ণাঢ্য সাইকেল র‌্যালি। ছবি : কালবেলা
বর্ণাঢ্য সাইকেল র‌্যালি। ছবি : কালবেলা

‘নগর হোক সাইকেলবান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’— এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিতে অংশ নেন শতাধিক সাইক্লিস্ট।

র‌্যালিটি ঈদগাহ রোড থেকে ফায়ার সার্ভিস রোড, সিঅ্যান্ডবি মোড়, চিড়িয়াখানা, ডিআইজি অফিসের সামনে হয়ে ইউ-টার্ন নিয়ে আবার সিঅ্যান্ডবি মোড় ও ফায়ার সার্ভিস রোড পেরিয়ে ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আরএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী বলেন, বাইসাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি দূষণমুক্ত পরিবেশ গড়ার শক্তিশালী মাধ্যম। নিয়মিত সাইক্লিং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্যও অত্যন্ত উপকারী।

তিনি স্বাস্থ্যসুরক্ষায় প্রতিদিন সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই ঈদগাহ মাঠে জমে ওঠে সাইক্লিস্টদের মিলনমেলা। র‌্যালির আগে আয়োজিত সাইকেল স্ট্যান্ড শো দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ জোগায়।

র‌্যালিতে অংশ নেওয়া সাইক্লিস্টরা বলেন, সাইকেল মনকে প্রফুল্ল রাখে এবং এটি এমন এক ব্যায়াম যা শরীরকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়। তাদের মতে, যানজট ও দূষণ কমাতে নগরীতে পৃথক সাইকেল লেন চালু করা সময়ের দাবি।

আয়োজকরা জানান, বাড়তে থাকা যানজট, দূষণ ও জ্বালানি সংকট মোকাবিলায় সাইক্লিং হতে পারে আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যতের ভিত্তি। তাদের মতে, বাইসাইকেলের ব্যবহার শুধু সময়ের প্রয়োজনে নয়, এটি হোক এক নতুন জীবনধারার অংশ— এই লক্ষ্যেই আয়োজনের সার্থকতা।

রাউন্ড টেবিল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি বলেন, সাইক্লিং একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবনধারার প্রতীক। তরুণ প্রজন্ম যদি এই অভ্যাস গড়ে তোলে, তাহলে রাজশাহী আরও সুন্দর ও প্রাণবন্ত শহরে পরিণত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এজাজ মাহমুদ রনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X