কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ‘বিরাশিয়ান’ বন্ধুদের মিলনমেলা

কুমিল্লায় এসএসসি ১৯৮২ সালের বন্ধুদের মিলনমেলা। ছবি : কালবেলা
কুমিল্লায় এসএসসি ১৯৮২ সালের বন্ধুদের মিলনমেলা। ছবি : কালবেলা

‘বিরাশিয়ান’ বন্ধুদের মিলনমেলা এবার বসেছিল কুমিল্লায়। শুক্রবার (২৪ অক্টোবর) ১৯৮২ সালে এসএসসি পাস করা সারা বাংলাদেশের বন্ধুরা কুমিল্লা কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে মিলিত হন।

আয়োজক বৃহত্তর কুমিল্লা এসএসসি ৮২-এর আহ্বায়ক অধ্যাপক ফারুক আহমেদ জানান, বন্ধু মোস্তফিজুর রহমান রোমিওর হাত ধরে ২০২১ সালের ২৭ মে ১৩ জন থেকে আজ সারা দেশের ৭ শতাধিক বন্ধু আমরা একত্রিত। বন্ধু লায়ন মনিরের প্রেরণা, লায়ন ইকবাল, মিজান ও রত্নার অনুরোধে চপল, বাদল, কালাম, খালেদ, খোরশেদের প্রচেষ্টায় বৃহত্তর কুমিল্লা এসএসসি ৮২ সংগঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজকের কুমিল্লায় আয়োজন— পুনর্মিলনী-মিলনমেলা।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে আসা অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, এ বয়সে এমন আয়োজন ভালো লাগে। আমাদের বন্ধুত্ব বাড়ছে। সারা দেশে ছড়িয়ে পড়েছে।

কুমিল্লার ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপল জানান, দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল— র‍্যালি, প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও নীরবতা, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, পরিচয় পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্র। সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।

নড়াইল থেকে আসা লেফটেন্যান্ট (অব.) এম মাহবুবুর রহমান জানান, তিনি প্রাণের টানে একটা দিন সময় কাটাতে ছুটে এসেছেন।

খুলনার প্রফেসর শংকর প্রসাদ মিত্র বলেন, এমন আয়োজন আমাদের অনুপ্রেরণা দেয়।

ময়মনসিংহ থেকে অংশ নেওয়া রোখসানা পারভীন লুসি বলেন, কুমিল্লায় এলাম বন্ধুত্বের টানে। এসবে প্রাণ খুঁজে পাই।

পাবনার ইসমত আরা বলেন, ‘বুড়ো বয়সে আড্ডা বেশ ভালো লাগে। আমরা যেন নিজেদের স্কুল জীবন খুঁজে পাই। একেক জন একেক স্কুলে পড়লেও একই ব্যাচ, সবাই সহপাঠী, সমবয়সী। ফোরামটা বেশ জমে উঠেছে। একেক জেলায় প্রোগ্রাম হচ্ছে, বেশ প্রাণবন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X