ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সভাপতি এমআর রাসেল ও সাধারণ সম্পাদক শেখ ইমন। ছবি : সংগৃহীত
সভাপতি এমআর রাসেল ও সাধারণ সম্পাদক শেখ ইমন। ছবি : সংগৃহীত

একঝাঁক উদ্যোমী ও কর্মঠ তরুণ সংবাদকর্মীদের সমন্বয়ে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপরে শহরের এইচএসএস সড়কের মডার্ন মোড়ের মোল্লাবাড়ি ভবনের ২য় তলায় আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন করা হয়।

নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এমআর রাসেল ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি শেখ ইমন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি দৈনিক সময়ের আলোর প্রতিনিধি সম্রাট হোসেন, সহ-সাধারণ সম্পাদক দৈনিক আজকের প্রত্যাশার প্রতিনিধি সুলতান আল এনাম, সাংগঠনিক সম্পাদক বাংলা এডিশন প্রতিনিধি আশরাফুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি এম বুরহান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক জনবাণী প্রতিনিধি মিশুক হাসান, আইন বিষয়ক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি রাজিব মাহমুদ টিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক বাংলার দূত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী স্বপন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক দৈনিক জনবাণী প্রতিনিধি সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি সুজন বিপ্লব, বাংলাদেশ গার্ডিয়ান প্রতিনিধি রামিম হাসান, বাংলা ৫২ নিউজ প্রতিনিধি জাহিদুজ্জামান জাহিদ। শূন্যপদে পরবর্তী কো-অপ্ট করা হবে।

নবনির্বাচিত কমিটির সভাপতি এমআর রাসেল ও সাধারণ সম্পাদক শেখ ইমন যৌথভাবে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘গণমানুষের জন্য স্বাধীন গণমাধ্যম চাই’ স্লোগানে সাংবাদিকতায় নবউদ্যোমে ‘ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নাালিস্ট অ্যাসোসিয়েশন’ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল কার্যক্রম চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। বর্তমান যুগে সংবাদ পরিবেশনায় মাল্টিমিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে জেলার মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে। ‘ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ সেই শূন্যস্থান পূরণ করবে বলে আমরা আশা করছি। গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষেত্রে জেলা পর্যায়ে পেশাদারিত্বের মর্যাদা সংরক্ষণ এবং চ্যালেঞ্জ গ্রহণে গণমুখী একটি মাল্টিমিডিয়া সাংবাদিক সংগঠন হিসেবে কাজ করতে আমরা দায়বদ্ধ।

সাংবাদিক নেতারা আরও বলেন, সংগঠনটি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ কর্মসূচি, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতামূলক কার্যক্রম এবং গণমাধ্যমে তথ্যের সঠিকতা রক্ষায় ভূমিকা রাখবে।

এদিকে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X