ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই : শামীম সাঈদী

ফেনীতে গণসমাবেশে বক্তব্য দেন শামীম সাঈদী। ছবি : কালবেলা
ফেনীতে গণসমাবেশে বক্তব্য দেন শামীম সাঈদী। ছবি : কালবেলা

সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, ব্যবসা-বাণিজ্য নেই, বাড়িঘর নেই। কিন্তু আওয়ামী লীগের নেতাদের ভারতে ব্যবসা-বাণিজ্য, বাড়িঘর সবই আছে। তারাই হলো ভারতীয় দালাল।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা জামায়াত ও পৌর জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি অডিটরিয়ামে গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম সাঈদী বলেন, দেশের শিক্ষিত তরুণ সমাজ জেগে উঠেছে। দেশের মানুষ আর একক দলকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ সরে গেছে কিন্তু বিপদ কাটেনি। আগামীতে যে ভোট যুদ্ধ হবে তা যদি সক্ষমভাবে মোকাবিলা করতে না পারি তাহলে আমাদের ওপর কালো মেঘ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকের ছায়া আমাদের ঘর-সংসার ও রাষ্ট্রকে শেষ করে দেবে।

শামীম সাঈদী বলেন, আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। গুলি এলে আমরা বুক পেতে দেব। এ দেশ আমাদের শেষ ঠিকানা। এখানেই আমাদের কবর হবে। এ দেশকে আমরা ভালোবাসি। নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। দেশের মানুষ এ ধরনের দলবাজদের ক্ষমতায় দেখতে চায় না।

উপজেলা জামায়াতের আমির কেএম আজাদ হোসাইনের সভাপতিত্বে ও ছাগলনাইয়া পৌর জামায়াতের আমির মাওলানা মো. আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অ্যাড. এএসএম কামাল উদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।

গণজমায়াতে আরও বক্তব্য দেন— জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক ও মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াছ, কৃষি ও শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুজিবুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য ও পৌর মেয়র পদপ্রার্থী পেয়ার আহমদ মজুমদার ও জামায়াত মনোনীত রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মো. ওমর ফারুক মজুমদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১০

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১১

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১২

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৩

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৪

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৫

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৬

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৭

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৮

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৯

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

২০
X