কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শেরেবাংলা নগরে জামায়াতের বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন

রাজধানীতে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। ছবি : কালবেলা
রাজধানীতে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। ছবি : কালবেলা

রাজধানীর শেরেবাংলা নগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন।

শুক্রবার (২৪ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, বরং এটি নাগরিকের মৌলিক অধিকার। ন্যায়ভিত্তিক ইসলামী সমাজব্যবস্থাই নাগরিকদের এ অধিকার নিশ্চিত করতে পারে।

মোবারক হোসাইন আরও বলেন, দেশে প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির আব্দুল আউয়াল আজম এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন ডা. শফিউর রহমান, শাহ আজিজুর রহমান তরুণ, অ্যাডভোকেট আব্দুল হালিম, হুমায়ুন কবির, হাফেজ শাহজাহান, ইফতেখার সুজন, আব্দুর রহমান, শামিম হোসেন, সিরাজুম মনির কাফে, জালাল উদ্দিন পাঠান, আবুল বাশার ও মাজেদুর রহমানসহ স্থানীয় জামায়াত নেতারা।

ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়া যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা মেডিসিন, শিশু, গাইনি ও ডেন্টাল চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবাও দেওয়া হয়।

মোবারক হোসাইন বলেন, আজ দেশের সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসাসেবাও পায় না। হাসপাতালগুলোর বিশৃঙ্খলা, ওষুধের অস্বাভাবিক মূল্য এবং দুর্নীতি জনগণকে দিশাহারা করে তুলেছে। ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় স্বাস্থ্যসেবা হবে জনগণের মৌলিক অধিকার, আর সরকারই তার দায়িত্ব নেবে।

তিনি আরও যোগ করেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা— এসব অধিকার নিশ্চিত করতে হলে আমাদের সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে। ইসলামী মূল্যবোধে পরিচালিত রাষ্ট্রই পারে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X