কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১২:৪৩ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: জয়

জুলাই আন্দোলনে উত্তরায় পুলিশের অ্যাকশন। ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনে উত্তরায় পুলিশের অ্যাকশন। ছবি: সংগৃহীত

হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল বলে স্বীকার করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়নে অভিযুক্ত সরকারের বিষয়ে তিনি জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে জয় বিষয়টি স্বীকার করেন।

জয় জানান, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল, আন্দোলনে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হতে পারে। যেখানে স্বাস্থ্য উপদেষ্টার তথ্যানুসারে নিহতের সংখ্যা প্রায় ৮০০।

তিনি বলেন, সব মৃত্যুই ‘দুঃখজনক’ এবং প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত। তবে গত বছরের সহিংসতায় জড়িত আন্দোলনকারীদের দায়মুক্তি দেওয়ায় ইউনূস সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জয় আরও অভিযোগ করেন, ড. ইউনূসের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে এক ধরনের ‘উইচ-হান্ট’ বা রাজনৈতিক প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে, যার অংশ হিসেবে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে ইসলামপন্থিরা লাভবান হতে পারে বলে সতর্ক করে জয় অভিযোগ করেন, প্রফেসর মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি ‘কারসাজিপূর্ণ নির্বাচন’ আয়োজনের পরিকল্পনা করছেন। কোনো দলকে বাদ দেওয়া হলে সেটি হবে এক প্রহসনমূলক নির্বাচন।

তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশ দীর্ঘ সময় রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু হতে হবে।

জয় অভিযোগ করেন, এখন যা ঘটছে তা মূলত আমার মা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার একটি পরিকল্পিত প্রচেষ্টা। এটি ন্যায়বিচারের আড়ালে রাজনৈতিক কারসাজি। আওয়ামী লীগকে যথেষ্ট সময় না দিলে নির্বাচনের ফল জনগণ মেনে নেবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও সেটিকে স্বীকৃতি দেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়াল ধসে নিহত ১, আহত চারজনকে হাসপাতালে ভর্তি

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ট্রমা পেরিয়ে নতুন জীবনে মৌসুমী হামিদ, জানালেন অজানা গল্প

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

১০

আল-আজহারের ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ, সেরা দশের তালিকায় ৭ বাংলাদেশি

১১

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই

১২

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

১৩

ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ

১৪

গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

১৫

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের কোচ

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যান্সার আক্রান্ত সন্তানসহ জুলাইয়ে শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

১৭

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, ওসিসহ নিহত ৯

১৮

মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

১৯

জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ১০, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

২০
X