কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের সমস্যা সমাধানে দরকার বিএনপি সরকার : সেলিম ভূঁইয়া

বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট কক্সবাজার জেলা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : কালবেলা
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট কক্সবাজার জেলা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : কালবেলা

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট। ওই মহাসমাবেশ সফলের লক্ষ্যে আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় একটি হোটেলে মতবিনিময় করেন জোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

এ সময় উপস্থিত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০২৪ সাল হবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষকবান্ধব সরকার। আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।

সেলিম ভূঁইয়া বলেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক কর্মচারী ঐক্য জোট ঢাকায় মহাসমাবেশ আহ্বান করেছে। সেদিন যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সারা দেশের জনগণকে সংগঠিত করতে হবে। কারণ বর্তমান ভোট চোর সরকার ক্ষমতায় থাকলে শিক্ষক সমাজ তথা দেশের কোনো সমস্যার সমাধান হবে না।

তিনি শিক্ষক নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনার আর কোনো অবৈধ নির্বাচনে দায়িত্ব পালন করবেন না। আপনারা জাতির বিবেক। জনগণের কাছে আপনাদের কর্মকাণ্ডের জবাব দিতে হবে। সুতরাং আপনারা এই অবৈধ সরকারের কর্মকাণ্ডে জড়িত হবেন না।

কক্সবাজার জেলা নির্বাহী সভাপতি হোসাইনুল ইসলাম মাতব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্জুরুল আলম, রঞ্জিত চক্রবর্তী, আজিজুল হক, প্রতিক বাবুসহ জেলা নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X