বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘জরুরি প্রয়োজন’ ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতীয় ‘জরুরি প্রয়োজন’ ছাড়া স্বাস্থ্যসেবার সব প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বদলি ও পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা আনতে অটোমেশন পদ্ধতি চালু হওয়া এ পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপক, জুনিয়র কনসালটেন্ট এবং বিভিন্ন প্রশাসনিক পদে কর্মরত চিকিৎসকরা প্রায়শই উচ্চতর পদে চলতি দায়িত্ব ও পছন্দের প্রতিষ্ঠানে বদলি ও পদায়নের জন্য বিচ্ছিন্নভাবে আবেদন দাখিল করছেন। বিভিন্ন পদ ও বিষয়ে চিকিৎসকদের পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এসব বদলি-পদায়নের আবেদন নিষ্পত্তি করা সম্ভবপর হচ্ছে না।

এতে আরও বলা হয়, শিগগিরই পদোন্নতির কার্যক্রম সম্পন্ন করে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকের পছন্দ, বিসিএস ও মেধাক্রমের পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনায় অটোমেশন পদ্ধতিতে বদলি-পদায়ন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে প্রেক্ষিতে, জাতীয় জরুরি প্রয়োজন ব্যতিরেকে আবেদনের ভিত্তিতে বদলি-পদায়ন কার্যক্রম আপাতত বন্ধ রাখা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বদলি-পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের পাশাপাশি এ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেশন পদ্ধতিতে বদলি-পদায়ন কার্যক্রম শুরু না করা পর্যন্ত জাতীয় জরুরি প্রয়োজন ব্যতিরেকে আবেদনের ভিত্তিতে বদলি-পদায়ন কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X