কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ পেশি কাঁপছে? কখন চিকিৎসকের পরামর্শ জরুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হঠাৎ চোখের পাতা কেঁপে উঠছে, পায়ের পেশিতে টান পড়ছে কিংবা বিশ্রাম নেওয়ার সময়ও হাত-পা অদ্ভুতভাবে কাঁপছে—এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। এসব হলে স্বাভাবিকভাবেই ভয় কাজ করে। মনে প্রশ্ন জাগে, বড় কোনো রোগের লক্ষণ নয় তো?

তবে চিকিৎসকদের মতে, শরীরের পেশি হঠাৎ কাঁপা বা টুইচিংয়ের বেশিরভাগ কারণই গুরুতর নয়। তবুও কিছু লক্ষণ আছে, যেগুলো অবহেলা করা ঠিক নয়। টাইমস অব ইন্ডিয়া–র প্রতিবেদনে চিকিৎসকরা জানিয়েছেন—কেন পেশি কাঁপে এবং কোন পরিস্থিতিতে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।

পেশি কাঁপা কেন হয়?

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় পেশি কাঁপাকে বলা হয় ফ্যাসিকুলেশন। এটি পেশির খুব ছোট ও অনিচ্ছাকৃত সংকোচন, যা ত্বকের নিচে হালকা কাঁপুনি বা লাফানোর মতো দেখা যায়। চোখের পাতা, হাত, পা, বাহু এমনকি জিহ্বাতেও এটি হতে পারে। সাধারণত কোনো স্নায়ু হঠাৎ সক্রিয় হয়ে গেলে এমনটা ঘটে। বেশিরভাগ সময় এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া।

পেশি কাঁপার সাধারণ কারণ

মানসিক চাপ ও উদ্বেগ : অতিরিক্ত দুশ্চিন্তা বা টেনশন স্নায়ুকে বেশি সংবেদনশীল করে তোলে। ফলে পেশি কাঁপতে পারে। চাপ কমলে এই সমস্যা অনেক সময় নিজে থেকেই সেরে যায়।

অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ : চা, কফি বা এনার্জি ড্রিংক বেশি খেলে স্নায়ু উত্তেজিত হয়। এতে চোখ বা পায়ের পেশি কাঁপতে পারে। ক্যাফেইন কমালে কয়েক দিনের মধ্যেই উপশম হয়।

ঘুমের অভাব ও ক্লান্তি : পর্যাপ্ত ঘুম না হলে স্নায়ু ও পেশি বিশ্রাম পায় না। এর ফলে বিশেষ করে মুখ, হাত ও পায়ে কাঁপুনি দেখা দিতে পারে।

অতিরিক্ত ব্যায়াম বা পরিশ্রম : ভারী ব্যায়াম বা দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করলে পেশি ক্লান্ত হয়ে পড়ে। এতে সাময়িকভাবে পেশি কাঁপতে পারে, যা বিশ্রামে সেরে যায়।

পানিশূন্যতা ও ইলেকট্রোলাইটের ঘাটতি : শরীরে পানি, সোডিয়াম, পটাশিয়াম বা ম্যাগনেসিয়ামের ভারসাম্য নষ্ট হলে পেশি কাঁপা বা খিঁচুনি হতে পারে।

প্রয়োজনীয় পুষ্টির অভাব : ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন ডি ও ভিটামিন বি১২-এর ঘাটতিও পেশি কাঁপার একটি সাধারণ কারণ।

বেনাইন ফ্যাসিকুলেশন সিনড্রোম কী?

কিছু মানুষের ক্ষেত্রে সপ্তাহ বা মাস ধরে শরীরের বিভিন্ন জায়গায় পেশি কাঁপতে থাকে, যদিও তারা খুব বেশি ক্লান্ত বা দুশ্চিন্তায় নেই। একে বলা হয় বেনাইন ফ্যাসিকুলেশন সিনড্রোম (BFS)। এটি কোনো ভয়ংকর স্নায়ুরোগ নয় এবং জীবনঝুঁকিও তৈরি করে না। এই অবস্থায় পেশির শক্তি সাধারণত স্বাভাবিকই থাকে। তবে অযথা দুশ্চিন্তার কারণে সমস্যা আরও বাড়তে পারে।

কখন অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন?

পেশি কাঁপা বেশিরভাগ সময় ক্ষতিকর না হলেও নিচের লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি:

- কাঁপুনির সঙ্গে পেশির দুর্বলতা দেখা দিলে

- পেশির আকার ধীরে ধীরে ছোট হতে থাকলে

- কাঁপুনি একটি জায়গায় সীমাবদ্ধ থেকে ক্রমে বাড়তে থাকলে

- জিহ্বায় দীর্ঘদিন ধরে কাঁপুনি থাকলে

- বিশ্রাম, ভালো ঘুম ও ক্যাফেইন কমানোর পরও কয়েক সপ্তাহ বা মাস ধরে সমস্যা না কমলে

প্রয়োজনে চিকিৎসক রক্ত পরীক্ষা, ভিটামিন ও ইলেকট্রোলাইট টেস্ট বা ইএমজি করার পরামর্শ দিতে পারেন।

হঠাৎ পেশি কাঁপা মানেই যে বড় কোনো রোগ, তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে এটি ব্যস্ত জীবন, মানসিক চাপ, ঘুমের অভাব বা পানিশূন্যতার ফল। পর্যাপ্ত পানি পান, সঠিক খাবার, ভালো ঘুম এবং চাপ নিয়ন্ত্রণ করলেই অনেক সময় সমস্যার সমাধান হয়। তবে শরীর যদি বারবার সতর্ক সংকেত দেয়, তাহলে তা অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X