কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ছবি : সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদযাপন নিয়ে সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ হারুনের সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (একাংশ)। সোমবার (১৭ নভেম্বর) রাতে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, পূজা হলো সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের আরাধনা তথা ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও প্রার্থনা নিবেদনের একটি রীতি ও বিশ্বাস। এটি শুধুমাত্র একটি আচার নয়, বরং এটি হিন্দুদের ধর্মীয় চরম বিশ্বাস ও আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। ‘পূজা’ শব্দটি সংস্কৃত ‘উপাসনা করা’ থেকে এসেছে। এর মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন। সাবেক এমপি হারুনুর রশিদ তার বক্তব্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সেই ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত করেছেন, যেটা ধর্মীয় অবমাননার শামিল। এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে জনমত গড়ে তুলে তাদের প্রত্যাখ্যান করতে হবে।

সংগঠনটির পক্ষ থেকে হারুনের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অনতিবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা হিসেবে এ ধরনের বক্তব্য দেওয়ায় হারুনুর রশিদের বিরুদ্ধে দলীয় কঠোর-দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলটির হাইকমান্ডের প্রতিও জোর আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X