মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

আসন্ন দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা, প্রতিটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা করাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি রনজিৎ কুমার মৃধা, তপন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আশীষ বাড়ই, সঞ্জয় কুমার সাহা প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, আগামী ২০ অক্টোবর শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। হিন্দু সম্প্রদায়কে ৫ (পাঁচ) দিনব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ও ধর্মীয় রীতিনীতি মেনেই দুর্গাপূজা সম্পাদন করতে হয়। উৎসবের ৫ দিনের দুর্গাপূজায় মাত্র ১ দিন সরকারি ছুটি। যার কারণে হিন্দু সম্প্রদায়ের অনেকেই পূজায় শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে আনন্দ ও ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না। আমরা প্রতিবারই প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছি কিন্তু তার কোনো সদুত্তর পাইনি।

বক্তারা আরও বলেন, দুর্গাপূজা ও নির্বাচন এই দুটি বিষয় নিয়ে হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। কারণ পূজা ও নির্বাচনে আগে-পরে হিন্দু সম্প্রদায় ও তাদের স্থাপনার ওপর আঘাত করা হয়েছে। ২০২১ সালে দেশের বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা ভাঙচুর এবং হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত হানা হয়েছে। তাই আমরা চাই, এবারের দুর্গাপূজায় প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে ও মণ্ডপে সরকারি খরচে সিসি ক্যামেরার ব্যবস্থাসহ পূজা চলা সময় পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হোক।

জোটের অন্য দাবিসমূহ হলো- সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন এবং এর দ্রুত বাস্তবায়ন ও ডিজিটাল নিরাপত্তা আইন সবার জন্য সমান প্রয়োগ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১০

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১১

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১২

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৩

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৪

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৫

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৬

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৭

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৮

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৯

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

২০
X