কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন করবেন কি না জানালেন প্রেস সচিব

নির্বাচন করবেন কিনা জানালেন প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের অনেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি বলেছেন, আমি নির্বাচনে অংশ নেবো সে ঘোষণা দিয়েছি। আমরা দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এমন আরও অনেকেই নির্বাচন করবেন এমন কথাও আছে।

এরপরই জনমনে প্রশ্ন উঠে এই সরকারের আর কে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে।

এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেরিফাইড ফেসবুক থেকে একটি পোস্ট দিয়েছেন।

সেখানে তিনি লেখেন, যারা জিজ্ঞাসা করছেন তাদের জন্য জানিয়ে রাখি, আমি সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাও আমার নেই।’

উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর সংবাদ সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধানের পদ ছেড়ে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে শফিকুল আলমকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। তিনি একজন সিনিয়র সচিবের মর্যাদায় দায়িত্ব পালন করছেন। তার মেয়াদ প্রধান উপদেষ্টার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বা যতদিন তিনি এই দায়িত্ব পালনের যোগ্য থাকবেন, ততদিন স্থায়ী হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১০

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১১

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১২

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৪

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৫

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৬

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৮

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

২০
X