কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সিইসির কাছে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের ১০ দাবি

সিইসির দপ্তরের সামনে উপজেলা ও সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
সিইসির দপ্তরের সামনে উপজেলা ও সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে দ্রুত ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়নের বিধিমালা প্রণয়ন ও গেজেট প্রকাশসহ ১০ দফা দাবি জানিয়েছে উপজেলা ও সহকারী উপজেলা (বা থানা) নির্বাচন কর্মকর্তারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার পর কর্মকর্তারা সিইসির দপ্তরের সামনে জড়ো হয়ে দাবিনামা পেশ করেন। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ দাবি সংবলিত চিঠি গ্রহণ করেন এবং কর্মকর্তাদের কাজে ফিরে যেতে অনুরোধ জানান।

তিনি বলেন, আমরা একটি ভালো নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনীয় বিষয়গুলো সিইসিকে জানানো হবে। আপনারা কাজে ফিরে যান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সব নির্বাচনে স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে সহকারী উপজেলা/থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন ১০ দফা দাবি উত্থাপন করেছে।

দাবিগুলো হলো–

১. দ্রুততম সময়ের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়নে বিধিমালা প্রণয়ন ও গেজেট আকারে প্রকাশ।

২. নির্বাচনী দায়িত্বপালন ও সব দপ্তরের সাথে সমন্বয়ের স্বার্থে ‘উপজেলা নির্বাচন অফিসার’ পদটি ৬ষ্ঠ গ্রেডে উন্নীতকরণ এবং ‘সহকারী উপজেলা নির্বাচন অফিসার’ পদটি এন্ট্রি পদ হিসেবে ৯ম গ্রেডে উন্নীতকরণ।

৩. নির্বাচন কার্যক্রম সহজতর, সুষ্ঠু ও সফল বাস্তবায়নের স্বার্থে উপজেলা/থানা নির্বাচন অফিসারদের জন্য ডাবল-কেবিন পিকআপ এবং সহকারী উপজেলা নির্বাচন অফিসারদের জন্য মোটরসাইকেল সরবরাহ।

৪. উপজেলা নির্বাচন অফিসার পদে পদোন্নতির হার বাড়ানো এবং পদোন্নতিযোগ্য পদ সংরক্ষণ।

৫. নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসার পদে পদায়ন।

৬. সহকারী উপজেলা/থানা নির্বাচন অফিসারদের জন্য পৃথক রুমের ব্যবস্থাকরণ।

৭. নির্বাচন কার্য পরিচালনার জন্য সহকারী উপজেলা/থানা নির্বাচন অফিসারদের অনুকূলে বরাদ্দ প্রদান।

৮. নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের দপ্তরসমূহের সার্বিক নিরাপত্তার ব্যবস্থাকরণ।

৯. ২০২৩ সালে প্রণীত বৈষম্যমূলক জাতীয় পরিচয়পত্র আইন বাতিল।

১০. কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের রাজস্ব খাতে রূপান্তরকরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১০

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১১

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১২

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৩

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৪

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৫

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৭

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১৮

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

২০
X