কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ
মিনিস্ট্রি অডিটে ঘুষকাণ্ড

সরিয়ে দেওয়া হলো সেই দুই অডিট অফিসারকে 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘মিনিস্ট্রি অডিটে ঘুষের রেট এক মাসের বেতন’ শিরোনামে গত রোববার কালবেলায় প্রকাশিত একটি প্রতিবেদনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের ঘুষ নেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে প্রতিবেদনে নাম আসা দুই অডিট অফিসার সুলতান আহমেদ ও ফিরোজ হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) অডিট অধিদপ্তর তাদের ডিআইএ থেকে প্রত্যাহার করে নিজ বিভাগের ফিরিয়ে নিয়েছে।

নিয়ম অনুয়ায়ী, অডিট অধিদপ্তর থেকে আসা কর্মকর্তাদের তিন বছর পর প্রত্যাহার করে নিতে হয়। কিন্তু সুলতান ও ফিরোজ এই দপ্তরে আট বছেরের বেশি সময় ধরে ছিল। তাদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যাপক ঘুষ নেওযার অভিযোগ ছিল।

জানতে চাইলে ডিআইএ পরিচালক সহিদুল ইসলাম কালবেলাকে বলেন, আজ মঙ্গলবার তাদের ডিআইএ থেকে নিজ দপ্তরের প্রত্যাহার করে নিয়েছে অডিট অধিদপ্তর। তিনি এই দপ্তরের যোগদান করাই পরপরই তাদের প্রত্যাহারের জন্য চিঠি দেন বলে জানান তিনি।

এর আগে কালবেলা প্রতিবেদন আমলে নিয়ে ঘুষকাণ্ড তদন্ত করতে ডিআইএ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে দপ্তরটির যুগ্ম পরিচালক অধ্যাপক ইদ্রিস আলীকে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপপরিচালক সাহানুল কবির এবং শিক্ষা পরিদর্শক আফরুজ জামান। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার কালবেলায় প্রকাশিত প্রতিবেদনটি সারা দেশে কর্মরত হাজার হাজার শিক্ষকের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেক শিক্ষক প্রতিবেদনটি নিজের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষকরা তাদের প্রতিক্রিয়ায় জানান, এ ঘুষ গ্রহণ নতুন কোনো ঘটনা নয়। তাদের ভাষ্যমতে, যুগের পর যুগ মিনিস্ট্রি অডিটের নামে শিক্ষকদের কাছ থেকে এক মাসের বেতন নেন কর্মকর্তারা; কিন্তু চাকরির ভয়ে কেউ মুখ খোলেননি। এ ঘুষ বন্ধ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১০

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১১

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৩

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৪

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৫

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৬

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৭

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৮

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৯

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

২০
X