কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবে : তারিক চয়ন

ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নসহ অন্যরা। ছবি : কালবেলা
ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নসহ অন্যরা। ছবি : কালবেলা

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সাংস্কৃতিক ছাড়াও সব দিক থেকেই এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন।

শনিবার (০৬ ডিসেম্বর) এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

তারিক চয়ন আরও বলেন, কূটনীতিতে, বিশেষ করে দুটি দেশের সম্পর্ক নির্ধারণে একটি কথা সবসময়ই বেশ জোর দিয়ে বলা হয়। সেটি হলো ‘পিপল টু পিপল রিলেশন’ বা ‘জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক’। আর জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সংস্কৃতি।

সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের একটি উক্তি স্মরণ করে তিনি বলেন, আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি। সংস্কৃতির মধ্য দিয়ে আমরা নিজেদের যেমন বুঝতে পারি, তেমনি একে অন্যকেও বুঝতে পারি। আশা করি, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সাংস্কৃতিক ছাড়াও সব দিক থেকেই এগিয়ে যাবে।

কলকাতার নিউটাউনে ‘আর্টস একর - মিউজিয়াম অব বেঙ্গল মডার্ন আর্ট’ আয়োজিত ‘আর্ট হাট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রসার ভারতীর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, সাবেক সচিব, তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য জহর সরকার; সুচিত্রা সেনের কন্যা, বলিউড অভিনেত্রী মুনমুন সেন, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল, প্রখ্যাত চিত্রশিল্পী অমিতাভ সেনগুপ্ত, আর্টস একরের এক্সিকিউটিভ ট্রাস্টি ও বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X