চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

আটকে পড়া চারজনকে উদ্ধার করেছে বুলগেরিয়ান কোস্ট গার্ড। ছবি : কালবেলা
আটকে পড়া চারজনকে উদ্ধার করেছে বুলগেরিয়ান কোস্ট গার্ড। ছবি : কালবেলা

ইউক্রেইনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ ‘এমটি কায়রোসকে’ কূলে আনতে গিয়ে আটকে পড়া বাংলাদেশি নাবিক মাহফুজুল ইসলাম প্লাবনসহ চারজনকে উদ্ধার করেছে বুলগেরিয়ান কোস্ট গার্ড।

মাহফুজুল ইসলাম প্লাবন গণমাধ্যমকে বলেন, রোববার জাহাজে থাকা তিন নাবিক অসুস্থ হয়ে পড়লে কোস্টর্গাড সদস্যরা হেলিকপ্টারে করে আমাদের খাবার পৌঁছায় এবং উদ্ধার করে কূলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে বুলগেরিয়া উপকূলে নিয়ন্ত্রণহীন অবস্থায় ভাসতে থাকা জাহাজ থেকে হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, বাংলাদেশি নাবিক চতুর্থ প্রকৌশলী মাহফুজুল ইসলাম, অয়েলার হাবিবুর রহমান, পাম্প ম্যান আসগর হোসাইন ও ডেক ক্যাডেট আল আমিন হোসেনকে উদ্ধারের পর তুরস্কের ইজমিত শহরে নেওয়া হয়। এদের মধ্যে প্লাবন ছাড়া বাকি তিন নাবিক শনিবার তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেছেন।

জ্বালানি নিতে মিশরের সুয়েজ বন্দর থেকে রাশিয়ার নভোরোসিস্ক বন্দরে যাচ্ছিল ২৭৫ মিটার লম্বা চীনা জাহাজ ‘এমটি কায়রোস‘। কৃষ্ণসাগর অতিক্রম করার সময় তুরস্কের জলসীমায় গত ২৮ নভেম্বর স্থানীয় সময় বিকাল পৌনে ৫টায় ইউক্রেইনের ‘নৌ-ড্রোন’ হামলার শিকার হয় জাহাজটি।

হামলায় সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে দুই ঘণ্টার মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয় ‘এমটি কায়রোস’। তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করে ওই জাহাজের ২৫ নাবিককে। তাদের মধ্যে চার বাংলাদেশি ছিলেন। আর চীনের ১৯ জন এবং মিয়ানমার ও ইন্দোনেশিয়ার একজন করে ছিলেন।

ক্ষতিগ্রস্ত জাহাজটিকে তুরস্কের উপকূলে নিয়ে আসার জন্য এক সপ্তাহ আগে তুরস্কের কোস্টগার্ডের সহায়তায় কৃঞ্চসাগরে গিয়েছিলেন প্লাবনসহ ১০ নাবিক। জাহাজটিকে টেনে উপকূলের কাছাকাছি আনার পর তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা চলে গেলে বিরূপ আবহাওয়ার মধ্যে সেটি ভাসতে ভাসতে বুলগেরিয়ার সমুদ্র উপকূলে চলে যায়।

প্লাবনসহ ১০ নাবিক নৌ-ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ‘এমটি কায়রোস’ থেকে বুলগেরিয়ার কোস্টর্গার্ডের সহায়তা চেয়েও শুরুতে পাননি। জাহাজটির ইঞ্জিন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার করতে যাওয়া নাবিকদের সাথে থাকা খাবার ও পানি ফুরিয়ে আসে।

পরবর্তী সময়ে তাদের উদ্ধারের জন্য বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফির্সাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নাবিকদের আর্ন্তজাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ট্রান্সর্পোট ওর্য়ার্কাস অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করা হয়।

মাহফুজুল ইসলাম প্লাবন বলেন, জাহাজটি পুরোপুরি নোঙর করানোর জন্য চার নাবিক এখনো জাহাজে রয়ে গেছেন। এদের মধ্যে তিনজন চীনের এবং একজন মিয়ানমারের। তাদের জন্য পর্যাপ্ত খাবার সেখানে রাখা আছে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফির্সাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, প্লাবনসহ বাকি নাবিকদের উদ্ধার করা হয়েছে। তিনি শিগগিরই দেশের ফিরে আসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X