কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীতে মেট্রোরেলের যাত্রীদের জন্য চলমান ভ্যাট অব্যাহতি আরও ছয় মাস বাড়াতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সুবিধার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।

এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তিনি বলেন, ‘এখন তো আর এনবিআর অব্যাহতি দিতে পারে না। এটা সরকারের সিদ্ধান্ত। তারাই আদেশ জারি করে দেবে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়েছে। এখন মন্ত্রিপরিষদে রয়েছে।’

ঢাকা মেট্রোরেল ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে বাণিজ্যিক যাত্রা শুরু করে। তারপর থেকেই দ্রুত, নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের কারণে এটি রাজধানীবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের শুরুর দিন থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসায় এনবিআর। তবে এ ভ্যাট আদায় নিয়ে শুরু থেকেই জটিলতা দেখা দেয়। পরে চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর।

ফলে যাত্রীরা টিকিটের ওপর ভ্যাট ছাড়া মেট্রোরেলে ভ্রমণ উপভোগ করছেন, যা শেষ হলে যাত্রী ব্যয় কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X