কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা

নির্বাচন কমিশন ভবন। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন ভবন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা আজ। তপশিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সরেজমিন এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে কমিশন ভবনের রাস্তায় যান চলাচল সীমিত করা হয়েছে। এছড়া সামনের অংশ লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রধান সড়ক থেকেই কমিশনে প্রবেশে কড়াকড়ি দেখা গেছে। পরিচয় যাচাই ছাড়া কাউকে কমিশনে ঢুকতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুই নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। এরই মধ্যে তপশিল ঘোষণা সংক্রান্ত টেলিভিশন ও বেতারে ভাষণের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তার আগে রেওয়াজ অনুযায়ী এদিন দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন ও তপশিলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করে এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন কমিশন।

ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী নতুন করে সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ না করে ৩০০ আসনে তপশিল ঘোষণা করতে পারবে না নির্বাচন কমিশন। সেক্ষেত্রে গতকাল আপিল বিভাগ বাগেরহাটের সংসদীয় আসন একটি কমিয়ে আনার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। ফলে আজ তপশিল ঘোষণা করতে হলে আদালতের আদেশ অনুযায়ী নতুন করে সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ করতে হবে। না হলে বাগেরহাট ও গাজীপুর জেলার আসনগুলো বাদ রেখে ২৯১টি আসনে নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে।

সূত্র আরও জানায়, কমিশনের এ বিষয়ে রিভিউ করার সুযোগ রয়েছে। তবে কমিশন বর্তমান পরিস্থিতিতে আর রিভিউ করে কোনো ঝামেলায় যেতে চায় না। কমিশন মনে করছে, এটা ইসির পক্ষেও যাবে না। তাই ইসি আদালতের রায় মেনে নিয়েছে। সেজন্য আজ তপশিল ঘোষণার আগেই আদালতের আদেশ ইসিতে চলে আসবে এবং তপশিল ঘোষণার আগে দ্রুতই গেজেট প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X