কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এনআইডি এখনই স্বরাষ্ট্রে যাচ্ছে না : ইসি সচিব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত জাতীয় পরিচয় (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। ফলে সংসদে আইন পাস হলেও এনআইডি সেবা এখনই স্বরাষ্ট্রে যাচ্ছেনা।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, যতদিন তাদের অফিস, লোকবলসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন না হবে ততদিন ইসির অধীনেই থাকবে। জাতীয় পরিচয় নিবন্ধনের নতুন আইনের দেওয়া আছে, সরকার যখন গেজেট প্রজ্ঞাপন দ্বারা এ কার্যকর করার তারিখ নির্ধারণ করবে তখন কার্যকর হবে। যতক্ষণ আইন কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত এনআইডি কার্যক্রম যেভাবে আছে সেভাবেই থাকবে।

তিনি বলেন, ভোটার তালিকার জন্য পৃথক আইন আছে। দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। ভোটার হাল নাগাদ নির্বাচন কমিশনই করবে। রাষ্ট্রই ইসিকে এনআইডির দায়িত্ব দিয়েছিল। আবার আইন করে নিয়ে যাচ্ছে। আইনের পর এখন বিধিমালা হবে। এরপর অফিস, জনবল নিয়োগ করতে হবে। এরপর এনআইডি নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এনআইডি সার্ভার বন্ধ করার বিষয়ে ইসি সচিব আরও বলেন, কখনো সাট ডাউন হয়ে যায়, কখনো করতে হয়। এটি আগাম জানানো সম্ভব হয় না। ইলেকট্রনিক ডিভাইস যে সময় সাট ডাউন হতে পারে। যেখানে তথ্য ভাণ্ডার থাকে সেখানেই সাইবার হামলার ঝুঁকি থাকে। ঝুঁকি থাকলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অধিকার সবার থাকে সুরক্ষার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X