কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরও কঠিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশটি বাংলাদেশসহ কয়েকটি দক্ষিণ এশীয় দেশের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম আরও কঠোর করেছে। ভিসা আবেদনে অসততা ও জালিয়াতির ঝুঁকি বেড়েছে এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজ ডটকম ডট এইউ-এর এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে এভিডেন্স লেভেল-২ থেকে এভিডেন্স লেভেল-৩ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এভিডেন্স লেভেল হলো অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা ব্যবস্থায় বিভিন্ন দেশের ঝুঁকি মূল্যায়নের একটি মানদণ্ড।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর অস্ট্রেলিয়ায় ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই এই চারটি দক্ষিণ এশীয় দেশ থেকে গেছেন। ফলে এই অঞ্চলের শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম এখন আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের এভিডেন্স লেভেলে পরিবর্তন কার্যকর করা হয়েছে। তার ভাষায়, এই পদক্ষেপের মাধ্যমে ভিসা ব্যবস্থায় অসততা কমানো সহজ হবে এবং প্রকৃত ও যোগ্য শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা নিতে পারেন, সেই সুযোগ আরও সুরক্ষিত হবে।

অস্ট্রেলিয়ার সিমপ্লিফায়েড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক অনুযায়ী, কোন দেশ বা শিক্ষাপ্রতিষ্ঠান কোন এভিডেন্স লেভেলে থাকবে, তা নির্ধারণ করা হয় কয়েকটি সূচকের ভিত্তিতে। এর মধ্যে রয়েছে জাল নথির কারণে আবেদন বাতিলের হার, ভিসা বাতিলের সংখ্যা, শিক্ষার্থী ভিসাধারীদের অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা এবং পরবর্তী সময়ে আশ্রয় আবেদন করার হার।

এভিডেন্স লেভেল-৩ ক্যাটাগরিতে পড়লে ভিসা আবেদনকারীদের আর্থিক সক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আগের চেয়ে বেশি এবং বিস্তারিত কাগজপত্র জমা দিতে হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকেও শিক্ষার্থীর তথ্য যাচাইয়ে আরও দায়িত্বশীল হতে হয়।

হালনাগাদ হিসেবে উল্লেখযোগ্য বিষয় হলো, অস্ট্রেলিয়া এরই মধ্যে জেনুইন টেম্পোরারি এন্ট্রান্ট নীতির পরিবর্তে নতুন জেনুইন স্টুডেন্ট শর্ত চালু করেছে। এর ফলে আবেদনকারীদের পড়াশোনার উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিজ দেশে ফেরার সম্ভাবনা আরও গভীরভাবে যাচাই করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের এখন ভিসা আবেদনের ক্ষেত্রে তথ্যের স্বচ্ছতা, শক্তিশালী একাডেমিক প্রোফাইল এবং বাস্তবসম্মত পড়াশোনার পরিকল্পনার দিকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১২

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৩

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৪

১১ রানে হারল বাংলাদেশ

১৫

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৬

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৭

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৮

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৯

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২০
X