কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘রোহিঙ্গারা নানা অপরাধে যুক্ত হওয়ায় এই অঞ্চলের নিরাপত্তা হুমকির সম্মুখীন’

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে, এ কথা উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, এশিয়া প্যাসিফিক ফোরাম, মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এশিয়া প্যাসিফিক ফোরামের ২৮তম বার্ষিক সম্মেলনের শেষ দিনে এসব কথা বলেন তিনি।

রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর জন্য আঞ্চলিক হুমকি বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতনের ফলে ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সব মিলিয়ে বর্তমানে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ কর্তৃক বিভিন্ন চাপ, নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমার তাদের ফিরিয়ে নেয়নি। এ অবস্থায় তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। ফলে, এই অঞ্চলের নিরাপত্তা হুমকির সম্মুখীন। তাই, এশিয়া প্যাসিফিক ফোরাম, মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান ড. কামাল।

জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ জানান, রোহিঙ্গা ইস্যুটি ফোরামের আলোচনায় উত্থাপনের জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ররি মুনগভেন কমিশন চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ড. কামাল। সম্মেলনে কমিশন চেয়ারম্যান ছাড়াও রয়েছেন সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা এবং উপপরিচালক আজহার হোসেন।

উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক ফোরাম (এপিএফ) এশিয়া প্যাসিফিক অঞ্চলের জাতীয় মানবাধিকার সংস্থাগুলোর আঞ্চলিক জোট। জাতীয় মানবাধিকার সংগঠনগুলোর আন্তর্জাতিক নেটওয়ার্ক গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনের (জিএএনএইচআরআই) ৪টি আঞ্চলিক জোটের মধ্যে একটি হলো এপিএফ। এ রকম অন্য তিনটি ফোরাম রয়েছে আমেরিকা, আফ্রিকা ও ইউরোপ অঞ্চলের। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২৬টি জাতীয় মানবাধিকার সংস্থা এপিএফ এর সদস্য যার মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশও রয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X