কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

মেট্রোরেলের একটি কোচ ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে রাজধানীর পল্লবী স্টেশনে ৪০ মিনিট ধরে বন্ধ ছিল। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উত্তরা থেকে আগারগাঁওমুখী একটি কোচে এ সমস্যা হয়।

জানা গেছে, মেট্রোরেলের ওই কোচটি চলার সময় ট্র্যাকেই বন্ধ হয়ে যায়। এরপর ধীরে ধীরে সেটি পল্লবী স্টেশনে পৌঁছায়। প্রায় ৪০ মিনিট পর ওই কোচটি পুনরায় যাত্রা শুরু করে।

ওই কোচে থাকা এক যাত্রী সংবাদমাধ্যমকে জানান, বিকেল ৪টার দিকে উত্তরা দক্ষিণ থেকে পল্লবী যাওয়ার পথে পল্লবী স্টেশনের কাছাকাছি এসে ট্রেনটি থেমে যায়। প্রায় দেড় মিনিট পর ফের ধীর গতিতে চলে এবং পল্লবী স্টেশনে পৌঁছায়।

তিনি বলেন, ৪টা ১০ মিনিটে ঘোষণা করা হয় যে যাত্রা বিলম্বিত হবে। পরে ৪টা ২৮ মিনিটের দিকে ফের ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে। অপেক্ষা করার পর ৪টা ৫৩ মিনিটে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১০

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১১

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১২

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৩

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৪

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৫

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৬

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৭

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৮

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৯

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

২০
X