কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১১:৫১ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটি নিয়ে সিদ্ধান্ত আজ

ঈদের ছুটি নিয়ে সিদ্ধান্ত আজ

ঈদুল আজহার সরকারি ছুটি একদিন বাড়বে কিনা তা আজ সোমবার (১৯ জুন) জানা যাবে। এ বিষয়ে সকালে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছুটি বাড়ানোর প্রস্তাব পাঠানো হবে। এরপর মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে আলোচনা হলে আজই ছুটির সিদ্ধান্ত জানা যেতে পারে।

এর আগে, আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি ঈদুল আজহার ছুটি একদিন (২৭ জুন) বাড়াতে সুপারিশ করে। মিটিংয়ের সভাপতি মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে রোববার (১৮ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদের ছুটি বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সুপারিশটি মন্ত্রিসভায় গেছে। সেখান থেকেই সিদ্ধান্ত হবে।

আগামী ২৯ জুন ঈদুল আজহা ধরে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন। সরকারের নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা হলে ১ জুলাইয়ের (শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X