কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, প্রস্তুত আর্মড পুলিশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপি ও সমমনা দলগুলোর একদফা আন্দোলন কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। এমন আশঙ্কা থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক মোতায়েনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দল সার্বক্ষণিক প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে সদর দপ্তর।

পুলিশ সূত্র বলছে, ২৫ সেপ্টেম্বর হতে ২৪ অক্টোবর পর্যন্ত এপিবিএনের ওই ৩৫০ সদস্য স্ট্যান্ডবাই থাকবেন। নির্দেশ পাওয়ার ৩০ মিনিটের মধ্যে তারা দায়িত্ব পালনের জন্য দপ্তর ত্যাগ করবেন।

গত বৃহস্পতিবার এপিবিএনের ৩৫০ জনের দল প্রস্তুত রাখতে বলে একটি চিঠি দেওয়া হয় এপিবিএন সদর দপ্তর থেকে।

নির্দেশনায় এপিবিএন দলের দায়িত্ব পালনের জন্য জ্বালানি, চালকসহ প্রয়োজনীয় যানবাহন এবং লজিস্টিকস প্রস্তুত রাখতেও বলা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) এপিবিএনের পুলিশ সুপার (প্রশাসন) বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশে ঢাকা ও ঢাকার বাইরে থেকে এই ফোর্স স্ট্যান্ডবাই রাখতে বলা হয়েছে।

তবে এর কারণ তিনি জানেন না।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম ও জনসংযোগ) এনামুল হক সাগর বলেন, শুধু বর্তমান কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নয়, পুলিশ যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক প্রস্তুত থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, আন্দোলনে থাকা দলগুলোর কাছে দাবি আদায়ের জন্য গুরুত্বপূর্ণ আগামী মাস। দাবি আদায়ের চেষ্টা করতে তারা এই সময়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারে। সরকার চাইবে পরিস্থিতি অনুকূলে রাখতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই জনস্বার্থে পুলিশের এমন প্রস্তুতি হতে পারে।

সূত্র বলেছে, এপিবিএন সদর দপ্তরের চিঠিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক চাহিদার পরিপ্রেক্ষিতে মোতায়েনের লক্ষ্যে ঢাকার ব্যাটালিয়নগুলো থেকে ৩০০ জন এবং ঢাকার বাইরের ব্যাটালিয়নের থেকে ৫০ সদস্যকে সার্বক্ষণিক নিজ নিজ ব্যাটালিয়ন সদর দপ্তরে স্ট্যান্ডবাই রাখার অনুরোধ করা হয়েছে। ইউনিটগুলোর মধ্যে ১ এপিবিএন উত্তরার ৯০ জন, ২ এপিবিএন ময়মনসিংহের ৫০ জন, ৫ এপিবিএন উত্তরার ১০০ জন (একজন এএসপিসহ), ১১ এপিবিএন উত্তরার ৬০ জন, ১২ এপিবিএন উত্তরার ৫০ জনসহ মোট ৩৫০ জনকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। নির্দেশ পাওয়ার ৩০ মিনিটের মধ্যে দপ্তর ছেড়ে ঘটনাস্থলে যেতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এপিবিএনের এক কনস্টেবল বলেন, শুক্রবার একটি জরুরি বৈঠকে তাদের অনেককে ডাকা হয়। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে যেতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। দিনের দুই ভাগে দুটি দল সব সময় প্রস্তুত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X