কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে যা বলল পুলিশ

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে যা বলল পুলিশ

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পেছনে দায়ী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরই বাংলাদেশের কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। এই নিষেধাজ্ঞার বিষয়ে পুলিশ বলছে, ভিসানীতির বিধিনিষেধে পুলিশ সদস্যরা ভীত নন।

সম্প্রতি ভিসা প্রদানে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ আরোপের বিষয়টি কীভাবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাহিনীর কর্মকাণ্ডে এর প্রভাব কী হবে– এ ব্যাপারে একটি গণমাধ্যমের সঙ্গে বর্তমান ও সাবেক একাধিক পুলিশ কর্মকর্তা কথা বলেছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা গণমাধ্যমে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ওপর মার্কিন ভিসানীতি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে বলে মনে করি না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ইমেজের ওপর কী ধরনের প্রভাব পড়বে, এটা এখনই বলা যাবে না।’

পুলিশের সাবেক আরেক আইজিপি একেএম শহীদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বিধিবিধান মেনে চলে; মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করে, তাহলে ভিসানীতি কোনো সংকট তৈরি করবে না। মানবাধিকারের ব্যাপারে সতর্ক থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে সহায়তা করবে।

ভিসানীতির কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতির ব্যাপারে বিধিনিষিধের আওতায় থাকবেন– এটা বাহিনীর জন্য কতটা অস্বস্তিকর এমন প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের কিছু সদস্য ভিসানীতির আওতায় রয়েছেন এমন নয়। বিরোধী রাজনৈতিক সদস্যরাও আছেন। তবে ভিসা বিধিনিষেধের আওতায় কারা রয়েছেন– এই তালিকা আমরা জানি না। ফলে এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ভিসানীতির বিধিনিষেধে পুলিশ সদস্যরা ভীত নন। তিনি প্রশ্ন রাখেন, পুলিশ বাহিনীর কতজন সদস্য যুক্তরাষ্ট্রে গেছেন বা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা রাখেন? এই সংখ্যা খুব অল্প। পুলিশ আইনের ভেতর থেকেই জনগণের জানমাল রক্ষায় কাজ করবে। যেভাবে তারা অতীতে কাজ করেছে।

মার্কিন ভিসানীতি বাহিনীর ভেতরে কোনো বার্তা দেবে কি না– এমন প্রশ্নে তিনি বলেন, বাহিনীর সদস্যরা যখন কোনো দায়িত্ব পালন করে তা আইনি ফ্রেমওয়ার্কে করার চেষ্টা করে। কোনো সময় এর ব্যত্যয় হলে অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নে‌ওয়া হয়। ভিসানীতির ব্যাপারে আমাদের মাথাব্যথা নেই। আইনের প্রতি শ্রদ্ধাশীল ‌ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হয় আমাদের। আগামীতেও তাই করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X